ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি কি তবে চলচ্চিত্র জগতকে বিদায় জানাচ্ছেন? সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে এমনটাই ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের আট বছর পার করা পূজা জানিয়েছেন, জীবনসঙ্গী ও সংসারের প্রয়োজনে অভিনয় ছাড়তে তার কোনো দ্বিধাবোধ নেই।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে তিনি নতুন সম্পর্কের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেন।
পূজা বলেন, "সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সাথে 'ডিভোর্স' শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনোটা উনিশ-বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।"
ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও সংসারের গুরুত্ব তার কাছে সবার আগে বলে জানান তিনি। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’, যা নিয়ে বর্তমানে বেশ আলোচনায় আছেন তিনি।
আগামী শনিবার (১৪ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ বিশেষ এই পডকাস্টটি প্রচারিত হওয়ার কথা রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন