নজর বিডি

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনাজপুর সফরে আসছেন।  

কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সারাদেশে কৃষিকাজ ও সেচ ব্যবস্থার উন্নয়নে বড় ধরনের পদক্ষেপ হিসেবে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এদিন তিনি দিনাজপুরের কাহারোল থেকে দেশব্যাপী ১২ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

রোববার (১৫ মার্চ) সকালে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দপুর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি নিম্নরূপ সোমবার সকাল ৯টায় বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ বাস যোগে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

একই স্থান থেকে তিনি ভার্চুয়ালি দেশের মোট ৫৩টি জেলার খাল খনন কর্মসূচির একযোগে উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দিনাজপুর ও নীলফামারী জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে যাতায়াতের রাস্তাগুলো। দলীয় সূত্র জানিয়েছে, সফরের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত