প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন। বর্তমানে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।
প্রথম কার্যদিবসেই প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি লক্ষ্য করা গেছে। বেলা ১১টায় দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভাগীয় প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া, বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ বৈঠকেও যোগ দেবেন তিনি। ফ্যামিলি কার্ড কর্মসূচির সার্বিক অগ্রগতি পর্যালোচনায় সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে।
সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসেই এমন ব্যস্ত সূচি সচিবালয়ে নতুন কর্মচাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন