নজর বিডি

ঈদের পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে মিশ্র প্রবণতা, ডিএসইতে সূচক পতন

পবিত্র ঈদুল ফিতর-এর পর প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১,০৭৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে ২,০২৪ পয়েন্টে নেমে আসে।

এ সময় পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৮১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭২টির শেয়ারের দাম বেড়েছে, ২২৭টির কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ইনটেক লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, সামিট পোর্ট লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিএনএ টেক্সটাইল লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, সিটি ব্যাংক এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড

দিনের শুরুতে সূচকের পতন ছিল আরও বেশি। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে যায়। সকাল ১০টা ২০ মিনিটে সূচক ৬৮ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৮ পয়েন্টে নেমে আসে। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও বাজারে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে।

অন্যদিকে, সিএসইতে ভিন্ন চিত্র দেখা গেছে। সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়ায়। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে প্রায় ১০ লাখ টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৮টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে।

সব মিলিয়ে দিনের শুরুতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক অবস্থান এবং মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঈদের পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে মিশ্র প্রবণতা, ডিএসইতে সূচক পতন

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত