রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সংসদ অধিবেশনে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম মন্ত্রীর কাছে জানতে চান, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ রূপান্তর করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না। পরিকল্পনা থাকলে তা কী এবং না থাকলে তার কারণ কী—তাও জানতে চান তিনি।
উত্তরে মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, "ঢাকায় অবস্থিত দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।"
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে ভবিষ্যতে সার্বিক আলাপ-আলোচনার মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে তিনি জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন