পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে লাগা আগুন দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩টায় প্রথম আগুনের খবর পাওয়া যায়।
খবর পাওয়ার পরপরই প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা বাড়লে পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।
রাত ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও ডাম্পিং ও তল্লাশি শেষে ভোর ৫টা ৫০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
কেপি ঘোষ স্ট্রিটের গলি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে প্রায় ২৫ গজ দূর থেকে পাইপ টেনে পানি সরবরাহ করতে হয়েছে।
প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে অগ্নিকাণ্ডের পর পুরো বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের সময় ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন