নজর বিডি

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপ: পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।

বুধবার (১ এপ্রিল)  মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

বৈঠকে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে আরও বেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের অনুরোধ করেন।

হাইকমিশনার শিউনিন রশীদ জানান, মালদ্বীপের স্বাস্থ্য খাতে বাংলাদেশি কর্মীদের বিশেষ চাহিদা রয়েছে এবং তারা নিয়মিতভাবে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী। তিনি মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

রোহিঙ্গা সংকটে মালদ্বীপের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এছাড়া সার্ক (SAARC)-কে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অঙ্গীকার এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুই পক্ষ একমত পোষণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপ: পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।

বুধবার (১ এপ্রিল)  মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

বৈঠকে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে আরও বেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের অনুরোধ করেন।

হাইকমিশনার শিউনিন রশীদ জানান, মালদ্বীপের স্বাস্থ্য খাতে বাংলাদেশি কর্মীদের বিশেষ চাহিদা রয়েছে এবং তারা নিয়মিতভাবে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী। তিনি মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

রোহিঙ্গা সংকটে মালদ্বীপের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এছাড়া সার্ক (SAARC)-কে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অঙ্গীকার এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুই পক্ষ একমত পোষণ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত