দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। নবগঠিত ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
আজ (বৃহস্পতিবার) থেকেই এই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিলেও পুরোনো সংগঠন ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি’ তা নাকচ করে দিয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, রাত ৮টায় দোকান বন্ধের খবরটি সঠিক নয়। এখন পর্যন্ত এমন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী শনিবার (৪ এপ্রিল) জ্বালানি মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সেই সভার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি’ এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক জ্বালানি সংকটের কথা মাথায় রেখে আজ থেকেই রাত ৮টায় দোকান বন্ধের ঘোষণা দিয়েছিল। তবে ওই ঘোষণার পরও বৃহস্পতিবার রাতে রাজধানীর অধিকাংশ শপিংমল ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকতে দেখা গেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন