হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) কাজের দায়িত্ব নির্ধারণে জাপানি প্রতিনিধিদলের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছে বাংলাদেশ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ পররাষ্ট্র ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো। বৈঠকে টার্মিনালটির বিশ্বমানের ব্যবস্থাপনা নিশ্চিত করতে জাপানের কারিগরি সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী পরিচালনা কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৩ মার্চ একই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আরও একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আজকের বৈঠকের মাধ্যমে তৃতীয় টার্মিনাল হস্তান্তরের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল বলে ধারণা করা হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন