নজর বিডি

বিএসএফের হাতে আটকের ১১ মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে জীবিত অবস্থায় ধরে নিয়ে যাওয়ার প্রায় ১১ মাস পর আজিজুর রহমান নামে এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ।

বিএসএফ

বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে বিএসএফ কর্তৃক আটক হওয়ার দীর্ঘ ১১ মাস পর আজিজুর রহমান নামের এক বাংলাদেশির মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করে।

নিহত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সাহানাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ মে তাকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর থেকে তিনি ভারতের একটি হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। গত ২২ মার্চ ঈদের পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এবং বিজিবি-বিএসএফের সমন্বয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি গ্রহণ করা হয়েছে। মরদেহটি ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিএসএফের হাতে আটকের ১১ মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image
বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে জীবিত অবস্থায় ধরে নিয়ে যাওয়ার প্রায় ১১ মাস পর আজিজুর রহমান নামে এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ।

বিএসএফ

বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে বিএসএফ কর্তৃক আটক হওয়ার দীর্ঘ ১১ মাস পর আজিজুর রহমান নামের এক বাংলাদেশির মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করে।

নিহত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সাহানাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ মে তাকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর থেকে তিনি ভারতের একটি হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। গত ২২ মার্চ ঈদের পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এবং বিজিবি-বিএসএফের সমন্বয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি গ্রহণ করা হয়েছে। মরদেহটি ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত