রাজধানীর কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাসেল কোতোয়ালি থানা যুবদলের সক্রিয় সদস্য এবং শ্যামপুরের আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু রিপন দাস জানান, রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত হঠাৎ রাসেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়।
ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যুবকের বুকের বাম পাশে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই হামলার পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন