নজর বিডি

হত্যা মামলার আসামির বাসা দখল ও মালামাল লুটপাটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আসামির স্ত্রী হিরা আক্তার অভিযোগ করেছেন, তাকে ও তার সন্তানদের বাসায় প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের ২২ ভরি স্বর্ণালংকার,২ টি এসি,মোটরসাইকেল, ল্যাপটপ, আই ফোন ও অন্যান্য মালামাল এস আই শ্বাসত দত্ত ঘটনার পূর্বের তারিখ দিয়ে স্টাম্প করে নিজের কব্জায় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে ।

রাজধানীর তুরাগ এলাকায় একটি হত্যা মামলাকে কেন্দ্র করে আসামির পরিবারের মালামাল ও স্বর্ণালংকার আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাদীপক্ষের বিরুদ্ধে।

মামলার ১ নম্বর আসামির স্ত্রী হিরা আক্তারের অভিযোগ, তাকে ও তার সন্তানদের নিজ বাসায় প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং পুলিশের সহায়তায় তাদের মূল্যবান মালামাল হাতিয়ে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী হিরা আক্তার জানান, তার স্বামী একটি হত্যা মামলার আসামি এবং এর বিচার আদালতেই হবে। কিন্তু এই সুযোগে তুরাগ থানার এসআই শ্বাসত দত্ত এবং মামলার বাদী মুজাহিদুল আলম যোগসাজশ করে তাদের ওপর জুলুম করছেন।

তার অভিযোগ অনুযায়ী তাকে সন্তানদের নিয়ে নিজ বাসায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রিমান্ডে না নেওয়ার ভয় দেখিয়ে আসামির কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে।

বাসা থেকে ২২ ভরি স্বর্ণালংকার, ২টি এসি, মোটরসাইকেল, ল্যাপটপ ও আইফোনসহ অন্যান্য মালামাল এসআই শ্বাসত দত্ত পূর্বের তারিখ দিয়ে স্ট্যাম্প করে নিজের কব্জায় নিয়েছেন।

মামলা হালকা করার প্রলোভন দেখিয়ে সংশ্লিষ্ট এসআই ২ লাখ ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত এসআই শ্বাসত দত্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাসার চাবি বর্তমানে মামলার বাদীর কাছে রয়েছে। তাকে চাবি নিয়ে থানায় আসতে বলা হয়েছে এবং চাবি পাওয়া গেলে তা যথাযথভাবে হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রগুলো জানায়, মামলার বাদী মুজাহিদুল আলম আসামির বাসার স্বর্ণালংকার ও মালামাল নিজের নিয়ন্ত্রণে নিতে নানা কৌশল অবলম্বন করছেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি তাদের মালামাল ফেরত পেতে এবং নিরাপদে বাসায় ফিরতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হত্যা মামলার আসামির বাসা দখল ও মালামাল লুটপাটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত