রাজধানীর পুরানা পল্টন লেনের একটি ভবনে স্ত্রীকে ভিডিও কলে রেখে মো. জুবায়ের আহমেদ (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্ম*হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত জুবায়ের পেশায় একজন বাবুর্চি ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দারিয়াপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। বর্তমানে তিনি পল্টনের 'নুরুল টাওয়ার'-এর ৩৪ নম্বর বাসায় থাকতেন।
পুলিশ ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার রাতে রুমে রান্না করার সময় জুবায়ের তার স্ত্রী ইশা খাতুনের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। এর জেরে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে ভিডিও কলে রেখেই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান নিরব জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ নুরুল টাওয়ারের ছাদের একটি রুম থেকে ঝুলন্ত অবস্থায় জুবায়েরের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন