যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (১০ এপ্রিল) তিনি ঢাকায় পৌঁছান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনবদ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়।
সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সামরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সেনাপ্রধানের এই সফর দুই দেশের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন