নজর বিডি

ঢাকায় হবে আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে।

ডিএনএ পরীক্ষা

ঢাকায় বসবাসকারী আড়াই কোটি মানুষের প্রয়োজনীয়তা এবং ক্রমবর্ধমান ডিএনএ পরীক্ষার চাহিদা মেটাতে রাজধানীতে একটি আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী স্থাপন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। একইসঙ্গে দেশের সকল বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরীকে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করার ঘোষণাও দেন তিনি।

রোববার (১২ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী উপদেষ্টা পরিষদের সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে ব্যবহৃত ফরেনসিক ডিএনএ ল্যাবের যন্ত্রপাতি ১৫ বছরেরও বেশি পুরনো হওয়ায় এর কার্যকারিতা হ্রাস পেয়েছে। নমুনার গুণগত মান, বিশুদ্ধতা এবং নির্ভুলতা নিশ্চিত করতে দ্রুত আধুনিক ও নতুন মেশিন স্থাপন করা জরুরি। তিনি নির্দেশ দেন যে, সকল ফরেনসিক ডিএনএ রিপোর্ট ও নমুনার তথ্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে একটি সমন্বিত ডাটাবেজে সংরক্ষণ করতে হবে।

অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন স্মরণ করিয়ে দেন যে ২০০৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরী প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ফরিদপুর ও ময়মনসিংহসহ মোট ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরী কার্যক্রম পরিচালনা করছে।

উপদেষ্টা পরিষদের সভায় ল্যাব আধুনিকায়নের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ। ডিএনএ আইন ও বিধিমালার প্রয়োজনীয় সংশোধন। ডিএনএ নমুনা বিশ্লেষণের ফি নির্ধারণ। একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি।

সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভীন এনডিসি, ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক শবনম মোস্তারীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, জনপ্রশাসন, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী ডিএনএ ল্যাবের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকায় হবে আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত