পবিত্র ভূমি মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে বিদেশি এবং সৌদির বাসিন্দারা সরকারি অনুমতি ছাড়া আর মক্কায় ঢুকতে পারবেন না।
আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র মক্কায় প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে বিদেশি পর্যটক এবং সৌদির স্থানীয় বাসিন্দারা সরকারি বিশেষ অনুমতিপত্র (পারমিট) ছাড়া মক্কায় প্রবেশ করতে পারবেন না।
গত সোমবার (১৩ এপ্রিল) থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে জানানো হয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মক্কায় প্রবেশের জন্য বিদেশিদের কাছে অবশ্যই বৈধ পারমিট থাকতে হবে। যাদের কাছে হজের ভিসা কিংবা পবিত্র কাবা শরিফে কাজের বিশেষ অনুমতিপত্র নেই, তাদের মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
নির্দেশনা বাস্তবায়নে নিরাপত্তা বাহিনী এরই মধ্যে বিভিন্ন প্রবেশপথে চেকপয়েন্ট বসিয়েছে। যাদের কাছে বৈধ কাগজপত্র থাকবে না, তাদের চেকপয়েন্ট থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এছাড়া ওমরাহ পালনকারীদের জন্যও বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। যাদের কাছে ওমরাহ ভিসা রয়েছে, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে মক্কা ত্যাগ করার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। প্রতি বছর হজের সময় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে সৌদি সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন