নজর বিডি

উত্তরায় ১ কোটি টাকার কোকেনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

রাজধানীর উত্তরা থেকে আনুমানিক ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে উত্তরা পশ্চিম থানাধীন ‘ফিফট অ্যালায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেড’-এর চতুর্থ তলার অভ্যর্থনা কক্ষের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে ঝটিকা অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাইদুজ্জামান কাজল (৪৭) বর্তমান ঠিকানা দক্ষিণখান থানাধীন আজমপুর কাঁচাবাজার এলাকা। মো. মজনু মিয়া (৪৬) বর্তমান ঠিকানা ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৪৮০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরায় ১ কোটি টাকার কোকেনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

রাজধানীর উত্তরা থেকে আনুমানিক ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে উত্তরা পশ্চিম থানাধীন ‘ফিফট অ্যালায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেড’-এর চতুর্থ তলার অভ্যর্থনা কক্ষের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে ঝটিকা অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাইদুজ্জামান কাজল (৪৭) বর্তমান ঠিকানা দক্ষিণখান থানাধীন আজমপুর কাঁচাবাজার এলাকা। মো. মজনু মিয়া (৪৬) বর্তমান ঠিকানা ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৪৮০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত