নজর বিডি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরমের অস্বস্তি

দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে গরমের অনুভূতিও আগের দিনের মতোই বেশি থাকতে পারে।

রাজধানী ঢাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকায় গরমের অনুভূতি গতকালের মতোই বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তাপমাত্রা ও আর্দ্রতার চিত্র: * সকাল ৬টার তাপমাত্রা: ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা: ৮০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা: ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের (মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা: ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

সংস্থাটি জানায়, আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরমের অস্বস্তি

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে গরমের অনুভূতিও আগের দিনের মতোই বেশি থাকতে পারে।

রাজধানী ঢাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকায় গরমের অনুভূতি গতকালের মতোই বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তাপমাত্রা ও আর্দ্রতার চিত্র: * সকাল ৬টার তাপমাত্রা: ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা: ৮০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা: ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের (মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা: ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

সংস্থাটি জানায়, আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত