ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে পড়েছেন দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় এবং বিমানবন্দর থেকে ফেরত পাঠায়।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, বুধবার দুপুরে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে করে তার জেদ্দায় যাওয়ার কথা ছিল। তবে ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে আটকে দেওয়া হয়। ইমিগ্রেশন পুলিশের তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় আসামি হওয়ায় তার পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের 'স্টপলিস্টেড' ছিল।
বিকেল ২টা ১০ মিনিটে তাকে অফলোড (বিমানে উঠতে না দেওয়া) করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশ একটি সাধারণ ডায়েরিও (জিডি) করে। ওমরাহ পালনে বাধা পেয়ে পরবর্তীতে তিনি বিমানবন্দর থেকে নিজ বাসায় ফিরে যান।
উল্লেখ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিভিন্ন গণমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা এই সাংবাদিকের বিরুদ্ধে আইনি জটিলতা তৈরি হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন