নজর বিডি

‘শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর’: ডেইজি শাহ

ভারতের বিনোদন অঙ্গনের অন্ধকার দিক ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকে এক নির্মাতার হাতে হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা ভাগ করেছেন তিনি।

ভারতীয় বিনোদন জগতের অন্ধকার দিক ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকে এক দক্ষিণ ভারতীয় নির্মাতার হাতে হেনস্তার শিকার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

ডেইজি জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ে। এক নির্মাতা কাস্টিংয়ের জন্য মুম্বাই এলে ডেইজিসহ আরও কয়েকজন তরুণী অডিশন দিতে যান। সেখানে নির্মাতা প্রত্যেককে আলাদাভাবে ডেকে কথা বলছিলেন। ডেইজি যখন ভেতরে প্রবেশ করেন, তখন ওই ব্যক্তি আচমকা তার হাত ধরে ফেলেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন। এই অপেশাদার আচরণে স্তম্ভিত হয়ে ডেইজি তাৎক্ষণিক সেখান থেকে বেরিয়ে আসেন।

স্পর্শের বিষয়ে নিজের রক্ষণশীল অবস্থানের কথা জানিয়ে ডেইজি বলেন—"আমি ছোটবেলা থেকেই অপরিচিত কারও স্পর্শ বা শারীরিক সান্নিধ্য নিয়ে বেশ সচেতন। এমনকি আমি নারীদের কাছেও ম্যাসাজ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সেখানে একজন পুরুষ নির্মাতার এমন আচরণ আমাকে স্তব্ধ করে দিয়েছিল।"

তিনি আরও জানান, এই ঘটনার পর থেকে তিনি আর কখনও একা কারও সঙ্গে প্রফেশনাল মিটিংয়ে দেখা করেন না।

সাক্ষাৎকারে সালমান খানের সহায়তায় ক্যারিয়ার গড়ার গুঞ্জন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ডেইজির মতে, ইন্ডাস্ট্রিতে কারও সমর্থন নিয়ে কাজ করা নেতিবাচক কিছু নয়। এটি একটি চেইনের মতো কাজ করে এবং কেউ সাহায্য করলে তার প্রতি কৃতজ্ঞ থাকাটাই স্বাভাবিক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

‘শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর’: ডেইজি শাহ

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

ভারতের বিনোদন অঙ্গনের অন্ধকার দিক ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকে এক নির্মাতার হাতে হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা ভাগ করেছেন তিনি।

ভারতীয় বিনোদন জগতের অন্ধকার দিক ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকে এক দক্ষিণ ভারতীয় নির্মাতার হাতে হেনস্তার শিকার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

ডেইজি জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ে। এক নির্মাতা কাস্টিংয়ের জন্য মুম্বাই এলে ডেইজিসহ আরও কয়েকজন তরুণী অডিশন দিতে যান। সেখানে নির্মাতা প্রত্যেককে আলাদাভাবে ডেকে কথা বলছিলেন। ডেইজি যখন ভেতরে প্রবেশ করেন, তখন ওই ব্যক্তি আচমকা তার হাত ধরে ফেলেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন। এই অপেশাদার আচরণে স্তম্ভিত হয়ে ডেইজি তাৎক্ষণিক সেখান থেকে বেরিয়ে আসেন।

স্পর্শের বিষয়ে নিজের রক্ষণশীল অবস্থানের কথা জানিয়ে ডেইজি বলেন—"আমি ছোটবেলা থেকেই অপরিচিত কারও স্পর্শ বা শারীরিক সান্নিধ্য নিয়ে বেশ সচেতন। এমনকি আমি নারীদের কাছেও ম্যাসাজ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সেখানে একজন পুরুষ নির্মাতার এমন আচরণ আমাকে স্তব্ধ করে দিয়েছিল।"

তিনি আরও জানান, এই ঘটনার পর থেকে তিনি আর কখনও একা কারও সঙ্গে প্রফেশনাল মিটিংয়ে দেখা করেন না।

সাক্ষাৎকারে সালমান খানের সহায়তায় ক্যারিয়ার গড়ার গুঞ্জন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ডেইজির মতে, ইন্ডাস্ট্রিতে কারও সমর্থন নিয়ে কাজ করা নেতিবাচক কিছু নয়। এটি একটি চেইনের মতো কাজ করে এবং কেউ সাহায্য করলে তার প্রতি কৃতজ্ঞ থাকাটাই স্বাভাবিক।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত