২০২৬ সালের পবিত্র হজের প্রথম ফ্লাইট আজ রাতে ঢাকা ত্যাগ করতে যাচ্ছে। এই যাত্রাকে সামনে রেখে হজযাত্রীদের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা সশরীরে যাচাই করতে রাজধানীর আশকোনা হজক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি হজক্যাম্পে উপস্থিত হন। এ সময় তিনি হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পুরো ক্যাম্প এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ধর্মমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সাথেও মতবিনিময় করেন।
ধর্মমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের সেবা করা আমাদের কাছে বড় খেদমত। খেয়াল রাখতে হবে কোনো হজযাত্রী যেন সামান্যতম কষ্ট না পান।”
তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান সরকার হজযাত্রীদের সফর নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব পালনে অবহেলা সহ্য করা হবে না বলেও সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। মন্ত্রী গভীর রাত পর্যন্ত ক্যাম্পে অবস্থান করে সার্বিক প্রস্তুতির দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার থেকেই হজযাত্রীরা ক্যাম্পের ভেতরে সমবেত হতে শুরু করেছেন। আজ মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন