রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে আলম (২৭) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (১৯ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটের দিকে চাঁদ উদ্যান এলাকার বেকারি গলিতে।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবককে ধাওয়া করে গলির ভেতর নিয়ে বেশ কয়েকজন ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে। পুলিশের একটি সূত্র জানায়, রায়েরবাজারের কিশোর গ্যাং ‘পাটালী গ্রুপ’-এর প্রধান ফালান গ্রুপের সদস্য নাক্কা রাসেলের সাথে জয়ের দীর্ঘদিনের পূর্ব শত্রুতা রয়েছে। এই শত্রুতার জের ধরেই ফালান গ্রুপের আলমকে একা পেয়ে জয়, আলামিন ও রাজিবসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, তিনি এ বিষয়ে এখনো অবগত নন, অভিযানে ব্যস্ত ছিলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন