নজর বিডি

১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে।

৯টি সাধারণ বোর্ডসহ মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।

প্রথম দিন সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষার মাধ্যমে এই মহাযজ্ঞ শুরু হয়। পরীক্ষার সার্বিক পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। বোর্ডগুলোর পরিসংখ্যান নিচে দেওয়া হলো:

শিক্ষা বোর্ড পরীক্ষার্থী সংখ্যা
ঢাকা ৩,৬৬,৬৫০ জন (সর্বোচ্চ)
দিনাজপুর ১,৮১,৮৫৪ জন
রাজশাহী ১,৭৭,৭০৯ জন
কুমিল্লা ১,৪৬,৮১৭ জন
যশোর ১,৩৫,০৮৯ জন
চট্টগ্রাম ১,৩০,৬৬৮ জন
ময়মনসিংহ ১,০৮,৩৫৯ জন
সিলেট ৮৯,৪২১ জন
বরিশাল ৮১,৮৩১ জন

মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল) মোট ৩,০৪,২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১,৪২,৭৯৫ জন এবং ছাত্র ১,৬১,৪৯১ জন।

কারিগরি শিক্ষা বোর্ড মোট ১,৩৪,৬৬০ জন শিক্ষার্থী। এখানে ছাত্রের সংখ্যা ১,০১,৫০৯ জন এবং ছাত্রী ৩৩,১৫১ জন।

সারাদেশে মোট ৩,৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের মোট ৩০,৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার্থীদের নির্ভয়ে এবং হাসিমুখে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশেই এবার পরীক্ষা সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে।

৯টি সাধারণ বোর্ডসহ মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।

প্রথম দিন সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষার মাধ্যমে এই মহাযজ্ঞ শুরু হয়। পরীক্ষার সার্বিক পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। বোর্ডগুলোর পরিসংখ্যান নিচে দেওয়া হলো:

শিক্ষা বোর্ড পরীক্ষার্থী সংখ্যা
ঢাকা ৩,৬৬,৬৫০ জন (সর্বোচ্চ)
দিনাজপুর ১,৮১,৮৫৪ জন
রাজশাহী ১,৭৭,৭০৯ জন
কুমিল্লা ১,৪৬,৮১৭ জন
যশোর ১,৩৫,০৮৯ জন
চট্টগ্রাম ১,৩০,৬৬৮ জন
ময়মনসিংহ ১,০৮,৩৫৯ জন
সিলেট ৮৯,৪২১ জন
বরিশাল ৮১,৮৩১ জন

মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল) মোট ৩,০৪,২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১,৪২,৭৯৫ জন এবং ছাত্র ১,৬১,৪৯১ জন।

কারিগরি শিক্ষা বোর্ড মোট ১,৩৪,৬৬০ জন শিক্ষার্থী। এখানে ছাত্রের সংখ্যা ১,০১,৫০৯ জন এবং ছাত্রী ৩৩,১৫১ জন।

সারাদেশে মোট ৩,৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের মোট ৩০,৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার্থীদের নির্ভয়ে এবং হাসিমুখে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশেই এবার পরীক্ষা সম্পন্ন হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত