নজর বিডি

সার্কভুক্ত দেশগুলোতে ‘ইয়াং পলিটিক্যাল ডেলিগেটস’ কর্মসূচি সম্প্রসারণের আহ্বান প্রতিমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সার্কের কার্যক্রম পুনরুজ্জীবিত করতে এবং সদস্য দেশগুলোর মধ্যে ‘ইয়াং পলিটিক্যাল ডেলিগেটস’ কর্মসূচি সম্প্রসারণের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতে শামা ওবায়েদ সুশাসন, বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের সঙ্গে কাজ করার জন্য ইউএনডিপির প্রশংসা করেন।

তিনি প্রযুক্তির নৈতিক ব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচার মোকাবিলায় সংস্থাটিকে আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান। পাশাপাশি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ ভিশন বাস্তবায়নে ইউএনডিপির সহযোগিতা কামনা করেন।

ইউএনডিপি প্রতিনিধি স্টেফান লিলার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ এবং নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সার্কভুক্ত দেশগুলোতে ‘ইয়াং পলিটিক্যাল ডেলিগেটস’ কর্মসূচি সম্প্রসারণের আহ্বান প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সার্কের কার্যক্রম পুনরুজ্জীবিত করতে এবং সদস্য দেশগুলোর মধ্যে ‘ইয়াং পলিটিক্যাল ডেলিগেটস’ কর্মসূচি সম্প্রসারণের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতে শামা ওবায়েদ সুশাসন, বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের সঙ্গে কাজ করার জন্য ইউএনডিপির প্রশংসা করেন।

তিনি প্রযুক্তির নৈতিক ব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচার মোকাবিলায় সংস্থাটিকে আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান। পাশাপাশি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ ভিশন বাস্তবায়নে ইউএনডিপির সহযোগিতা কামনা করেন।

ইউএনডিপি প্রতিনিধি স্টেফান লিলার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ এবং নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত