দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি ২০২৫ সালে রেকর্ড মুনাফা অর্জন করেছে।
রোববার (২৬ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পরিষদের সভায় অনুমোদিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য বছরে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ২৫১ কোটি টাকা। এটি আগের বছরের তুলনায় ৫৭ শতাংশ বেশি।
ব্যাংকটির শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে, যার মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির এককভাবে নিট মুনাফা হয়েছে ১ হাজার ৫৮১ কোটি টাকা, যা ২০২৪ সালের (১ হাজার ২১৪ কোটি টাকা) তুলনায় ৩০ শতাংশ বেশি। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও গ্রাহকদের আস্থা, সুশাসন এবং শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার কারণে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে বড় বিনিয়োগ এবং উদ্ভাবনী গ্রাহকসেবা ব্যাংকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন