বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর হওয়া এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে তা শিগগিরই স্বাভাবিক হওয়ার সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিবেশী রাষ্ট্রটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার বহুমুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের এক লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন। প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয় এবং অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। অভিন্ন মূল্যবোধ ও ঐতিহাসিক সংযোগই এই সম্পর্কের মূল চালিকাশক্তি। বর্তমান সরকার সার্বভৌম সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থ সমুন্নত রেখে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, ‘ভিসা প্রক্রিয়া সহজতর করতে সরকার ইতিমধ্যেই কার্যকর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি আমার ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
তিনি আরও জানান, ওই বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে ভিসা সংক্রান্ত বিষয়ে খুব দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন