নজর বিডি

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই নতুন মূল্যতালিকা ঘোষণা করেন।

তেলের ধরণ আগের দাম (লিটার) বর্তমান দাম (লিটার) বৃদ্ধির পরিমাণ
বোতলজাত সয়াবিন ১৯৫ টাকা ১৯৯ টাকা ৪ টাকা
খোলা সয়াবিন ১৭৫ টাকা ১৭৯ টাকা ৪ টাকা

বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে পণ্যের উৎসমূল্য বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন "আমরা আশা করি আমাদের ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হবে।"

মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই নতুন মূল্যতালিকা ঘোষণা করেন।

তেলের ধরণ আগের দাম (লিটার) বর্তমান দাম (লিটার) বৃদ্ধির পরিমাণ
বোতলজাত সয়াবিন ১৯৫ টাকা ১৯৯ টাকা ৪ টাকা
খোলা সয়াবিন ১৭৫ টাকা ১৭৯ টাকা ৪ টাকা

বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে পণ্যের উৎসমূল্য বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন "আমরা আশা করি আমাদের ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হবে।"

মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত