বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো আজ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি খাতের অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তি হস্তান্তরসহ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আজ ঢাকার জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মিখাইল কাসকো বাংলাদেশ সরকারের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে বিগত নির্বাচনে জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়ে জয়লাভ করায় স্থানীয় সরকার মন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। রাষ্ট্রদূত বাংলাদেশকে বেলারুশের একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে কারিগরি সহায়তা বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তির সম্ভাবনার কথা তুলে ধরেন।

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলারুশের উন্নত কৃষি খাতের অভিজ্ঞতা ও প্রযুক্তি বাংলাদেশের গ্রাম উন্নয়ন ও কৃষি উৎপাদনে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকারের সময় স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন