বাংলাদেশ পুলিশের সংস্কার ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)।
বিশেষ করে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা এবং মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বিষয়ে পুলিশের প্রশিক্ষণে কাজ করবে সংস্থাটি।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে তার অফিসকক্ষে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে সুসান ভাইজ জানান, পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ নিয়ে ইউনেস্কোর চলমান প্রকল্প রয়েছে। ইতিপূর্বে জাতীয় নির্বাচনের আগে এসপি ও ওসি পদমর্যাদার ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আগামী জুনের মধ্যেই নতুন পর্যায়ের প্রশিক্ষণ শুরু করতে চায় ইউনেস্কো। স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবে সম্মতি জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটি বিভাগীয় সদর দপ্তরে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের এই প্রশিক্ষণের আওতায় আনার পরামর্শ প্রদান করেন। তিনি বিশেষ করে পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদের এতে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন। মন্ত্রী প্রশিক্ষণ কর্মসূচিগুলো শনিবার আয়োজনের প্রস্তাব করেন, যাতে কর্মকর্তাদের অংশগ্রহণে সুবিধা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার পাশাপাশি জবাবদিহির বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্বের সম্পর্ক উন্নয়নে ইউনেস্কোর ভূমিকার প্রশংসা করেন।
সাক্ষাৎকালে ইউনেস্কো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন ফারহানা শাহনাজ, প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন