আজ মহান মে দিবস, বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার আদায়ের দিন। অথচ এই বিশেষ দিনেও পেটের তাগিদে রাজধানীর রামপুরা, বাড্ডা ও নতুন বাজার এলাকায় হাজারো শ্রমিককে কাজের সন্ধানে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ।
শুক্রবার সকালে বৃষ্টি উপেক্ষা করেই প্রায় দুই হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কোদাল, হাতুড়ি আর ঝুড়ি হাতে জড়ো হন।
শ্রমিকরা জানান, মে দিবস সম্পর্কে জানলেও ক্ষুধার রাজ্যে তাদের কাছে ছুটির কোনো অবকাশ নেই。 কাজ মিললে তবেই সন্ধ্যায় সন্তানদের জন্য খাবার নিয়ে ঘরে ফেরা সম্ভব হবে。
বাড্ডা এলাকায় অপেক্ষমাণ শ্রমিক জয়নাল হোসেন জানান, তিনি টানা ৯ দিন বেকার থাকার পর গতকাল কাজ পেয়েছিলেন。 আজ মাসের ১ তারিখ হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে বাসা ভাড়া পরিশোধের চিন্তায় তিনি উদ্বিগ্ন。
পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম পারুল জানান, তাঁর স্বামী অসুস্থ এবং সন্তানরা ছোট。 সপ্তাহে মাত্র দু-এক দিন কাজ পাওয়ায় টেনেটুনে সংসার চালাতে হচ্ছে তাঁকে。 সময়মতো ভাড়া দিতে না পারায় প্রতি মাসেই তাঁকে বাড়িওয়ালার কটু কথা শুনতে হয়。
শ্রমিকদের মতে, বর্তমানে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগের মতো নিয়মিত কাজ পাওয়া যায় না。 কাজের পরিমাণ কমে যাওয়ায় এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন。
১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে এই দিনটি পালিত হয়。 এ বছরের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’。

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন