জনসাধারণের ভোগান্তি কমাতে এবং সেবা প্রদান প্রক্রিয়াকে আরও আধুনিক ও গতিশীল করতে ‘ই-ফায়ার লাইসেন্স’ কার্যক্রম চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এর মাধ্যমে দীর্ঘদিনের প্রচলিত ম্যানুয়াল বা সনাতন পদ্ধতির অবসান ঘটে সেবাটি এখন পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করল।
শুক্রবার (১ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকেই নতুন লাইসেন্সের আবেদন, নবায়ন কিংবা পুনর্মূল্যায়নের মতো যাবতীয় কাজ অনলাইনে সম্পন্ন করা যাবে। ডিজিটাল এই ব্যবস্থার ফলে গ্রাহকদের আর সশরীরে দপ্তরে গিয়ে আবেদন করার প্রয়োজন পড়বে না। একইসঙ্গে আজ থেকে সব ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর-১০-এ অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে এই বিশেষ সেবাটির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
অনুষ্ঠানে ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান ও পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান সূচনা বক্তব্য প্রদান করেন। তিনি এই আধুনিক সেবা কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ডিজিটাল উদ্যোগের প্রশংসা করেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মতামত ব্যক্ত করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন, উপ-পরিচালক মিজানুর রহমান, উপ-পরিচালক (চট্টগ্রাম বিভাগ) মো. জসীম উদ্দীন এবং উপ-পরিচালক (রংপুর বিভাগ) আনোয়ারুল হক।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের ফলে লাইসেন্স প্রাপ্তি এখন সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন