৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। বিশেষ করে যেসব শিক্ষার্থীর বাবা-মায়ের মৃত্যু হয়েছে কিংবা বিবাহ বিচ্ছেদের কারণে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর সফটওয়্যারে যুক্ত করা যাচ্ছে না, তাদের তথ্য আলাদাভাবে সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এইচএসপি-এমআইএস (HSP-MIS) সফটওয়্যারে তথ্য এন্ট্রি কার্যক্রম সম্পন্ন করা। বাবা বা মায়ের মৃত্যু অথবা বিবাহ বিচ্ছেদের কারণে অনেক শিক্ষার্থী তাদের অভিভাবকের এনআইডি নম্বর সরবরাহ করতে পারছে না। যেসব শিক্ষার্থীর ক্ষেত্রে শুধু বাবা বা শুধু মা জীবিত, কিংবা কেউই জীবিত নেই, অথবা বিবাহ বিচ্ছেদের কারণে এনআইডি দেওয়া সম্ভব হচ্ছে না—তাদের আলাদাভাবে চিহ্নিত করতে হবে।
সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই তথ্য পাঠাতে হবে। নির্ধারিত ছকে প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন (EIIN) নম্বর, শিক্ষার্থীর সংখ্যা এবং এনআইডি না থাকার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আগামী ৭ মে ২০২৬ তারিখের মধ্যে এই তথ্য প্রেরণ নিশ্চিত করতে বলা হয়েছে।
চিঠিতে বিষয়টি ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে যাতে কোনো যোগ্য শিক্ষার্থী উপবৃত্তি সুবিধা থেকে বঞ্চিত না হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন