নজর বিডি

ভুটানের গিলেফু মাইন্ডফুলনেস সিটিতে বাংলাদেশি দক্ষ জনবল ও বিনিয়োগের হাতছানি

ভুটানের উচ্চাভিলাষী প্রকল্প 'গিলেফু মাইন্ডফুলনেস সিটি' (জিএমসি)-তে বাংলাদেশের দক্ষ জনবল নিয়োগ এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ভুটানের জিএমসি প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়।

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের পরিকল্পনায় 'ওয়ান কান্ট্রি, টু সিস্টেমস' ধারণায় গড়ে উঠছে এই সিটি। এটি একটি টেকসই ও আধুনিক ব্যবসায়িক হাব হিসেবে আঞ্চলিক অর্থনীতিতে প্রভাব ফেলবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই উদ্যোগের প্রশংসা করে জানান, বাংলাদেশ জিএমসি প্রকল্পে দক্ষ জনবল পাঠাতে এবং বিনিয়োগের সুযোগ নিতে আগ্রহী।

দুই দেশের প্রতিনিধিরা এই সহযোগিতাকে এগিয়ে নিতে দ্রুত একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরির বিষয়ে একমত হয়েছেন। এই উদ্যোগের ফলে দক্ষিণ এশীয় আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভুটানের গিলেফু মাইন্ডফুলনেস সিটিতে বাংলাদেশি দক্ষ জনবল ও বিনিয়োগের হাতছানি

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ভুটানের উচ্চাভিলাষী প্রকল্প 'গিলেফু মাইন্ডফুলনেস সিটি' (জিএমসি)-তে বাংলাদেশের দক্ষ জনবল নিয়োগ এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ভুটানের জিএমসি প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়।

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের পরিকল্পনায় 'ওয়ান কান্ট্রি, টু সিস্টেমস' ধারণায় গড়ে উঠছে এই সিটি। এটি একটি টেকসই ও আধুনিক ব্যবসায়িক হাব হিসেবে আঞ্চলিক অর্থনীতিতে প্রভাব ফেলবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই উদ্যোগের প্রশংসা করে জানান, বাংলাদেশ জিএমসি প্রকল্পে দক্ষ জনবল পাঠাতে এবং বিনিয়োগের সুযোগ নিতে আগ্রহী।

দুই দেশের প্রতিনিধিরা এই সহযোগিতাকে এগিয়ে নিতে দ্রুত একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরির বিষয়ে একমত হয়েছেন। এই উদ্যোগের ফলে দক্ষিণ এশীয় আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত