নজর বিডি

ভারতীয় ভিসা নিয়ে সুখবর: দ্রুতই স্বাভাবিক হচ্ছে সব প্রক্রিয়া

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হতে যাচ্ছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত ইতিবাচক সংকেত দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে ভিসা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতীয় ভিসা কেন্দ্রগুলো থেকে সব ক্যাটাগরির ভিসা প্রদান শুরু হতে পারে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ইতোমধ্যে গত ফেব্রুয়ারি থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা চালু করে দিয়েছে, যার ধারাবাহিকতায় ভারতও এখন স্বাভাবিক প্রক্রিয়ায় ফেরার প্রস্তুতি নিচ্ছে।

একই সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, "এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিবেশী দেশগুলোতে গণতন্ত্রের বিজয় প্রত্যাশা করি।"

ভারতের সাথে সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, দিল্লিতে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে বাংলাদেশ ফার্স্ট’ বা দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। পাশাপাশি তিস্তা পানি বণ্টন এবং সীমান্ত ইস্যুগুলোর মতো দ্বিপাক্ষিক অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন তিনি।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছিল, বর্তমান সরকারের নানামুখী কূটনৈতিক তৎপরতায় তা ফের উষ্ণ হতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ভারতীয় ভিসা নিয়ে সুখবর: দ্রুতই স্বাভাবিক হচ্ছে সব প্রক্রিয়া

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হতে যাচ্ছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত ইতিবাচক সংকেত দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে ভিসা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতীয় ভিসা কেন্দ্রগুলো থেকে সব ক্যাটাগরির ভিসা প্রদান শুরু হতে পারে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ইতোমধ্যে গত ফেব্রুয়ারি থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা চালু করে দিয়েছে, যার ধারাবাহিকতায় ভারতও এখন স্বাভাবিক প্রক্রিয়ায় ফেরার প্রস্তুতি নিচ্ছে।

একই সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, "এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিবেশী দেশগুলোতে গণতন্ত্রের বিজয় প্রত্যাশা করি।"

ভারতের সাথে সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, দিল্লিতে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে বাংলাদেশ ফার্স্ট’ বা দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। পাশাপাশি তিস্তা পানি বণ্টন এবং সীমান্ত ইস্যুগুলোর মতো দ্বিপাক্ষিক অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন তিনি।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছিল, বর্তমান সরকারের নানামুখী কূটনৈতিক তৎপরতায় তা ফের উষ্ণ হতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত