নজর বিডি

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবিক কারণে বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে আন্তর্জাতিক সহায়তা কমে আসায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র অর্থ বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে। রোহিঙ্গাদের মানবিক চাহিদা মেটাতে তিনি বিশ্ব সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

ক্যাম্পের পরিস্থিতির বিষয়ে মন্ত্রী স্পষ্ট করেন যে, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় ক্যাম্পের আয়তন বাড়ানো সম্ভব নয়। তাই এই সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে, গাজা সংকট বা ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক ইস্যুগুলোর ভিড়ে রোহিঙ্গা সংকট যেন আড়ালে না পড়ে। তিনি এই ইস্যুটিকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মূল এজেন্ডায় রাখার জন্য ইউএনএইচসিআর-কে জোরালো ভূমিকা রাখতে অনুরোধ জানান।

এছাড়া আগামী ২০ মে অনুষ্ঠিতব্য ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ (JRP) অনুষ্ঠানে মন্ত্রীকে আমন্ত্রণ জানান ইভো ফ্রেইসেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ইভো ফ্রেইসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধি ইভো ফ্রেইসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবিক কারণে বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে আন্তর্জাতিক সহায়তা কমে আসায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র অর্থ বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে। রোহিঙ্গাদের মানবিক চাহিদা মেটাতে তিনি বিশ্ব সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

ক্যাম্পের পরিস্থিতির বিষয়ে মন্ত্রী স্পষ্ট করেন যে, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় ক্যাম্পের আয়তন বাড়ানো সম্ভব নয়। তাই এই সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে, গাজা সংকট বা ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক ইস্যুগুলোর ভিড়ে রোহিঙ্গা সংকট যেন আড়ালে না পড়ে। তিনি এই ইস্যুটিকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মূল এজেন্ডায় রাখার জন্য ইউএনএইচসিআর-কে জোরালো ভূমিকা রাখতে অনুরোধ জানান।

এছাড়া আগামী ২০ মে অনুষ্ঠিতব্য ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ (JRP) অনুষ্ঠানে মন্ত্রীকে আমন্ত্রণ জানান ইভো ফ্রেইসেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ইভো ফ্রেইসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত