আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।
এ বছর দিবসটির নির্ধারিত প্রতিপাদ্য হলো— ‘আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’। মানবসেবায় নার্সদের অসামান্য অবদান এবং পেশাগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রতিপাদ্যটি বেছে নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস (এসএনএসআর) বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)-এর সভাপতি জাহানারা পারভীন।
বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে নার্সিং পেশার মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে দিবসটি পালন করে আসছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)।
একসময় কেবল রাজধানী ঢাকায় স্বল্প পরিসরে এই দিবসটি পালিত হলেও, বর্তমানে দেশের প্রতিটি সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও বিশেষায়িত ইনস্টিটিউশনে অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি উদযাপন করা হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন