তুরস্কসহ পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে আঙ্কারার বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তি এড়াতে এবং সঠিক পদ্ধতিতে সেবা গ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, বর্তমানে তুরস্ক (স্বাগতিক দেশ), আজারবাইজান, জর্জিয়া এবং তুর্কমেনিস্তান—এই চারটি দেশ আঙ্কারা দূতাবাসের নিয়মিত কূটনৈতিক অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত। এসব দেশে বসবাসরত প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, ডকুমেন্ট সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি এবং প্রত্যয়নপত্রসহ যাবতীয় কনস্যুলার সেবা নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।
অধিক্ষেত্র বহির্ভূত দেশগুলোতে দূতাবাসের কর্মকর্তাদের ভ্রমণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের বিষয়ে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অনুমতি ছাড়া কর্মকর্তাদের অধিক্ষেত্রের বাইরে ভ্রমণের সুযোগ নেই এবং আপাতত এ ধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। বিশেষ প্রয়োজনে ওই সব দেশ থেকে প্রবাসীদের সরাসরি দূতাবাসে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে সেবা নিতে অনুরোধ করা হয়েছে।
ই-পাসপোর্ট সেবা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে দূতাবাস। স্পষ্ট জানানো হয়েছে যে, ই-পাসপোর্ট সেবা কোনোভাবেই কুরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। বায়োমেট্রিক প্রক্রিয়ার কারণে আবেদনকারীকে অবশ্যই সশরীরে দূতাবাসে উপস্থিত হতে হবে।
নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে দূতাবাস। কোনো দালালের খপ্পরে না পড়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
যেকোনো তথ্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে সরাসরি দূতাবাসের ই-মেইল, টেলিফোন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রবাসীদের সহায়তায় দূতাবাস সার্বক্ষণিক পরামর্শ প্রদান করছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন