জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট ও 'পেটকাটা ষ' খ্যাত মোরশেদ মিশু। দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে তাহমিনা শিপার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
সম্প্রতি রাজধানীর মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়া ও ধর্মীয় পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কোনো ধরনের আড়ম্বর ছাড়াই সাদামাটা আয়োজনে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্যাপন করেছেন এই দম্পতি।
বিয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে মিশু তাদের পরিচয়ের মজার গল্পটি শেয়ার করেছেন। তিনি জানান, শিপার অফিসের জানলা দিয়ে প্রথম দেখাতেই তিনি প্রেমে পড়ে যান।
মিশু বলেন, "আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে তার অফিসের নিচে গিয়েছিলাম। ওপরের জানালা দিয়ে আমাকে দেখে শিপা বন্ধুকে জিজ্ঞেস করেছিল আমিই সেই কার্টুনিস্ট মিশু কি না। পরে বন্ধুর মাধ্যমেই আমাদের কথা শুরু হয়।"
মিশু আরও যোগ করেন, "শিপা প্রথমে ভেবেছিল আমি হয়তো খুব অহংকারী হবো, তাই দেখা করতে চায়নি। কিন্তু পরে ভুল ভেঙে যাওয়ার পর সে-ই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দেয়। আর এভাবেই আমাদের রূপকথার শুরু।"
ভালোবাসার মানুষকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে আনন্দিত মিশু বলেন, ‘ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। সবারই উচিত নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করা।’

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন