রাজধানীর উত্তরায় হজ্জ ও ওমরাহ সেবাদানকারী সুপরিচিত প্রতিষ্ঠান “আল-মাফাজ হজ্জ ট্রাভেলস”-এর উদ্যোগে বর্ণাঢ্য হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র হজ্জ পালনে আগ্রহী হাজীদের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং ধর্মীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে উত্তরার রয়েল কুইজিন রেস্টুরেন্টে দিনব্যাপী এ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হজ্জের ফরজ, ওয়াজিব ও সুন্নত, হজ্জ পালনের প্রস্তুতি, সৌদি আরবে করণীয়, স্বাস্থ্য সচেতনতা, যাতায়াত ব্যবস্থা, মিনা-মুজদালিফা ও আরাফাতের আমলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম-ওলামা, মুফতি ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন। তারা হজ্জ পালনের সঠিক নিয়ম-কানুন, বর্তমান সময়ের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে উপস্থিত হজ্জযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এমপি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী লুৎফুলহেল মাজেদ বাবু এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিব উল্লাহ মুহাম্মদ ইকবাল, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আব্দুর রহিম মাদানি ও হাফেজ মো. নাজির উল্লাহসহ দেশের খ্যাতিমান ইসলামিক বক্তা, আলেম, মুফতি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ শায়খ নুরুজ্জামান কাসেমী, স্বত্বাধিকারী, আল-মাফাজ হজ্জ ট্রাভেলস।
আল-মাফাজ হজ্জ ট্রাভেলস কর্তৃপক্ষ জানায়, হজ্জযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা ও সঠিক দিকনির্দেশনা প্রদানই তাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সঙ্গে হজ্জ ও ওমরাহ সেবা প্রদান করে আসছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও হাজীদের জন্য তথ্যবহুল ও উপকারী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সকল হজ্জযাত্রী, শুভানুধ্যায়ী, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীকে আন্তরিক মোবারকবাদ জানায় আয়োজক প্রতিষ্ঠান আল-মাফাজ হজ্জ ট্রাভেলস।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন