নজর বিডি
আপডেট : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

জেলার খবর

মুকসুদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

ছবি: নজরবিডি ডট কম
“জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, হয়রানিমুক্ত ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম। 

তিনি তাঁর বক্তব্যে ভূমি সেবা ডিজিটালাইজেশনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাধারণ মানুষকে অনলাইনভিত্তিক ভূমি সেবা গ্রহণে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর। 

বক্তারা ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার উদ্যোগকে স্বাগত জানান এবং সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন আমোদ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম এবং মুকসুদপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি সাঈদ আহমেদ টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা ভূমি অফিস চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন।

মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও পর্চা সংক্রান্ত তথ্যসেবা, অনলাইন ভূমি সেবার ব্যবহারবিধি এবং ভূমি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মুকসুদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত