নজর বিডি
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২০ মে) বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে তিনি বাহিনীর সব স্তরের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাণীতে রাষ্ট্রপতি বাহিনীর বহুমুখী ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে নিম্নোক্ত দায়িত্বগুলো পালন করে আসছেন, সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান। 

বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা।সড়ক ও মহাসড়কের যানজট নিরসন। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি যুব ও নারীদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

"আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা প্রদানে নিয়োজিত যে কোনো সংস্থার কার্যকারিতা নির্ভর করে এর পেশাদারিত্ব ও শৃঙ্খলাবোধের ওপর।" — রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক এই শুভক্ষণে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া এই বাহিনীর ৬৭০ জন বীর সদস্যসহ বিভিন্ন সময়ে দেশমাতৃকার জন্য আত্মদানকারী সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বাহিনীর আইনি ও সাংগঠনিক ভিত্তির ইতিহাস স্মরণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তা ও পরিকল্পনার ধারাবাহিকতায় আনসার বাহিনীর পুনর্গঠন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে 'আনসার-ভিডিপি আইন, ১৯৯৫' প্রণয়নের মাধ্যমে ব্যাটালিয়ন আনসার গঠিত হয় এবং গ্রাম প্রতিরক্ষা দল আইনগত সাংগঠনিক ভিত্তি লাভ করে। সেই অগ্রদৃষ্টিসম্পন্ন উদ্যোগের ফলস্বরূপ আজ আনসার-ভিডিপি গ্রাম-বাংলার অতন্দ্র প্রহরীতে পরিণত হয়েছে।

সম্প্রতি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই নির্বাচনে অন্যান্য বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা চমৎকারভাবে দায়িত্ব পালন করেছেন। এ জন্য তিনি বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ‘নতুন বাংলাদেশ’ গড়ার পথচলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বস্ত সহযাত্রী হয়ে পাশে থাকবে।

সর্বশেষে রাষ্ট্রপতি বিশ্বাস প্রকাশ করেন যে, ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা—এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সব সদস্য জননিরাপত্তার অতন্দ্র প্রহরী হিসেবে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা অব্যাহত রাখবে। তিনি বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সর্বাঙ্গীন সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বিষয় : নজরবিডি সংবাদ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার-ভিডিপি, ৪৬তম জাতীয় সমাবেশ, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, নতুন বাংলাদেশ, জননিরাপত্তা, ঢাকা পোস্ট, বাংলাদেশ আনসার Ansar and VDP, Bangladesh Ansar, 46th National Assembly, President Mohammed Shahabuddin, Public Safety, New Bangladesh, Dhaka Post

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২০ মে) বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে তিনি বাহিনীর সব স্তরের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাণীতে রাষ্ট্রপতি বাহিনীর বহুমুখী ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে নিম্নোক্ত দায়িত্বগুলো পালন করে আসছেন, সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান। 

বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা।সড়ক ও মহাসড়কের যানজট নিরসন। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি যুব ও নারীদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

"আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা প্রদানে নিয়োজিত যে কোনো সংস্থার কার্যকারিতা নির্ভর করে এর পেশাদারিত্ব ও শৃঙ্খলাবোধের ওপর।" — রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক এই শুভক্ষণে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া এই বাহিনীর ৬৭০ জন বীর সদস্যসহ বিভিন্ন সময়ে দেশমাতৃকার জন্য আত্মদানকারী সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বাহিনীর আইনি ও সাংগঠনিক ভিত্তির ইতিহাস স্মরণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুদূরপ্রসারী চিন্তা ও পরিকল্পনার ধারাবাহিকতায় আনসার বাহিনীর পুনর্গঠন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে 'আনসার-ভিডিপি আইন, ১৯৯৫' প্রণয়নের মাধ্যমে ব্যাটালিয়ন আনসার গঠিত হয় এবং গ্রাম প্রতিরক্ষা দল আইনগত সাংগঠনিক ভিত্তি লাভ করে। সেই অগ্রদৃষ্টিসম্পন্ন উদ্যোগের ফলস্বরূপ আজ আনসার-ভিডিপি গ্রাম-বাংলার অতন্দ্র প্রহরীতে পরিণত হয়েছে।

সম্প্রতি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই নির্বাচনে অন্যান্য বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা চমৎকারভাবে দায়িত্ব পালন করেছেন। এ জন্য তিনি বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ‘নতুন বাংলাদেশ’ গড়ার পথচলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বস্ত সহযাত্রী হয়ে পাশে থাকবে।

সর্বশেষে রাষ্ট্রপতি বিশ্বাস প্রকাশ করেন যে, ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা—এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সব সদস্য জননিরাপত্তার অতন্দ্র প্রহরী হিসেবে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা অব্যাহত রাখবে। তিনি বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সর্বাঙ্গীন সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত