বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান মেগা প্রকল্পগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর একটি প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি উপস্থিত ছিলেন। জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো-এর নেতৃত্বে প্রতিনিধিদলটি এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
টেকসই অবকাঠামো নির্মাণে আধুনিক জাপানি প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
আগামী দিনগুলোতে বাংলাদেশের মেগা অবকাঠামো প্রকল্পগুলোতে জাইকার নতুন বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের যোগাযোগ খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে জাইকার দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে জাইকার অব্যাহত সহায়তার ভূয়সী প্রশংসা করেন।
জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এবং এই অংশীদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় আগ্রহ প্রকাশ করে। তারা নতুন ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে জাইকার পক্ষ থেকে সহযোগিতা আরও জোরদার করার স্পষ্ট আশ্বাস প্রদান করেন।
বিষয় : নজরবিডি সংবাদ জাইকা, সড়ক ও সেতু মন্ত্রণালয়, শেখ রবিউল আলম, তাকাহাশি জুনকো, অবকাঠামো উন্নয়ন, বাংলাদেশ সচিবালয়, জাপান বাংলাদেশ সম্পর্ক, মেগা প্রকল্প, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয় JICA, Ministry of Road Transport and Bridges, Sheikh Robiul Alam, Takahashi Junko, Infrastructure Development, Bangladesh Secretariat, Japan Bangladesh Cooperation, Development Projects

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান মেগা প্রকল্পগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর একটি প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি উপস্থিত ছিলেন। জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো-এর নেতৃত্বে প্রতিনিধিদলটি এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
টেকসই অবকাঠামো নির্মাণে আধুনিক জাপানি প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
আগামী দিনগুলোতে বাংলাদেশের মেগা অবকাঠামো প্রকল্পগুলোতে জাইকার নতুন বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের যোগাযোগ খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে জাইকার দীর্ঘদিনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে জাইকার অব্যাহত সহায়তার ভূয়সী প্রশংসা করেন।
জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এবং এই অংশীদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় আগ্রহ প্রকাশ করে। তারা নতুন ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে জাইকার পক্ষ থেকে সহযোগিতা আরও জোরদার করার স্পষ্ট আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন