নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

এনআইডি সেবাগ্রহীতাদের প্রবেশ সীমিত করছে ইসি

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিয়ে আসা সেবাগ্রহীতাদের প্রবেশ নির্দিষ্ট বা সীমিত করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মূলত এই ‘শিডিউল পদ্ধতি’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ইসি কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রতিদিন শতশত নাগরিক এনআইডি সংক্রান্ত সেবা নিতে এই ভবনে ভিড় করেন।

নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন,

"আমরা শিডিউল বা সময়সূচি নির্দিষ্ট করে সেবাগ্রহীতাদের জানিয়ে দেবো। এক্ষেত্রে প্রতিদিনের সংখ্যাটি হতে পারে সর্বোচ্চ ৫০ জন। এতে করে ভবনের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।"

এনআইডি সংশোধনের স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, আবেদনের ধরণ বিবেচনা করে মোট সাতটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো— ক, ক-১, খ, খ-১, গ, গ-১ এবং ঘ। আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্যাটাগরি নির্ধারণ করেন।

ক-১ ক্যাটাগরি: নিষ্পত্তি করেন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা।

ক ক্যাটাগরি: নিষ্পত্তি করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

খ-১ ক্যাটাগরি: নিষ্পত্তি করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা।

খ ক্যাটাগরি: নিষ্পত্তি করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

গ ক্যাটাগরি: নিষ্পত্তি করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

ঘ ক্যাটাগরি: যেকোনো ধরনের বয়স সংশোধন ও জটিল আবেদন এই ক্যাটাগরিতে পড়ে, যা চূড়ান্ত অনুমোদন করেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি)।

ইসি কর্মকর্তারা জানান, এই ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্যই প্রতিদিন শতশত মানুষ নির্বাচন ভবনে এসে ভিড় জমান। উল্লেখ্য, কোনো আবেদন বাতিল হলে সেবাগ্রহীতাদের সচিবের কাছে আপিল করার সুযোগ রয়েছে। সচিবের সিদ্ধান্তের পর প্রয়োজনে কমিশনের কাছে পুনরায় রিভিশন আবেদন করার সুযোগও রাখা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ নির্বাচন কমিশন, জাতীয় পরিচয়পত্র, এনআইডি সংশোধন, নির্বাচন ভবন আগারগাঁও, ইসি সচিব আখতার আহমেদ, এনআইডি সেবা, নির্বাচন কমিশন নতুন নিয়ম, জাতীয় পরিচয়পত্র সংশোধন ক্যাটাগরি, ইসি নিউজ, জাতীয় সংবাদ Election Commission Bangladesh, National ID Card, NID Correction, Election Resource Center Agargaon, EC Secretary Akhtar Ahmed, NID Service, Bangladesh Election Commission, NID Correction Category, EC News, National News Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এনআইডি সেবাগ্রহীতাদের প্রবেশ সীমিত করছে ইসি

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিয়ে আসা সেবাগ্রহীতাদের প্রবেশ নির্দিষ্ট বা সীমিত করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মূলত এই ‘শিডিউল পদ্ধতি’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ইসি কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রতিদিন শতশত নাগরিক এনআইডি সংক্রান্ত সেবা নিতে এই ভবনে ভিড় করেন।

নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন,

"আমরা শিডিউল বা সময়সূচি নির্দিষ্ট করে সেবাগ্রহীতাদের জানিয়ে দেবো। এক্ষেত্রে প্রতিদিনের সংখ্যাটি হতে পারে সর্বোচ্চ ৫০ জন। এতে করে ভবনের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।"

এনআইডি সংশোধনের স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, আবেদনের ধরণ বিবেচনা করে মোট সাতটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো— ক, ক-১, খ, খ-১, গ, গ-১ এবং ঘ। আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্যাটাগরি নির্ধারণ করেন।

ক-১ ক্যাটাগরি: নিষ্পত্তি করেন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা।

ক ক্যাটাগরি: নিষ্পত্তি করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

খ-১ ক্যাটাগরি: নিষ্পত্তি করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা।

খ ক্যাটাগরি: নিষ্পত্তি করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

গ ক্যাটাগরি: নিষ্পত্তি করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

ঘ ক্যাটাগরি: যেকোনো ধরনের বয়স সংশোধন ও জটিল আবেদন এই ক্যাটাগরিতে পড়ে, যা চূড়ান্ত অনুমোদন করেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি)।

ইসি কর্মকর্তারা জানান, এই ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্যই প্রতিদিন শতশত মানুষ নির্বাচন ভবনে এসে ভিড় জমান। উল্লেখ্য, কোনো আবেদন বাতিল হলে সেবাগ্রহীতাদের সচিবের কাছে আপিল করার সুযোগ রয়েছে। সচিবের সিদ্ধান্তের পর প্রয়োজনে কমিশনের কাছে পুনরায় রিভিশন আবেদন করার সুযোগও রাখা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত