আসন্ন ঈদুল আজহায় গাবতলী রুটে যানজট মুক্ত করে জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে চালু হলো নতুন বাইপাস সড়ক। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, এখন থেকে আন্তঃজেলা বাসগুলো সরাসরি বাইপাস হয়ে গাবতলী চলে যাবে।
এর ফলে এবারের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে এবং গাবতলীতে কোনো যানজট হবে না বলে আশা করা যাচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) গাবতলী ইন্টারসেকশন হতে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত ডেডিকেটেড বাস চলাচলের জন্য নির্মিত এই বাইপাস সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় গাবতলীর চিরচেনা যানজট নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ দিন-রাত কাজ করে দ্রুততম সময়ে এই সড়কটি নির্মাণ করেছে।
টেকনিক্যাল মোড় হয়ে বাংলা কলেজের ইউটার্নের কারণে গাবতলী বাস টার্মিনালে যে স্থায়ী যানজট লেগে থাকত, এই বাইপাসের ফলে তা থেকে মুক্তি মিলবে।
গাবতলী পশুর হাটের কারণেও যেন যানজট না হয়, সেজন্য ট্রাফিক বিভাগ ও ইজারাদারদের সাথে সমন্বয় করা হয়েছে। ব্যবসায়ীরা প্রধান সড়কে গাড়ি না দাঁড় করিয়ে ছোট ট্রাকে পশু নামাবেন।
এই বাইপাস সড়কের পশ্চিম পাশে পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১৬ তলার একটি আবাসন সোসাইটি নির্মিত হচ্ছে, যা পরবর্তীতে প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএনসিসির ৯ নম্বর ওয়ার্ডের গাবতলী ইন্টারসেকশন থেকে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত এই ডেডিকেটেড বাইপাস সড়ক প্রকল্পের আওতায় রয়েছে।
২৫০ মিটার দীর্ঘ সড়ক, আধুনিক নর্দমা (ড্রেনেজ ব্যবস্থা), ফুটপাত ও মিডিয়ান, ৫০০ মিটার বাউন্ডারি ওয়াল
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন