নজর বিডি

২০ জুনের মধ্যে উত্তরা প্রেসক্লাবের নির্বাচন

শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচন কমিশন গঠন করেছে উত্তরা প্রেসক্লাবের নির্বাহী কমিটি। গত ২২ মে সন্ধ্যায় উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা হস্তান্তর করা হয়।

নির্বাহী কমিটির দেয়া তথ্য অনুযায়ী, আগামী ২০ জুনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উত্তরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে বিজয়ীরা একই বছরের ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন। এক বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি। তবে নানা জটিলতা ও নির্বাহী কমিটির অদক্ষতার কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। এ নিয়ে সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল।

পরবর্তীতে নির্বাহী কমিটি এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়ে ২০ মে নির্বাচনের তারিখ ঘোষণা করে। কিন্তু পূর্বঘোষিত সেই তারিখেও নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় সদস্যদের মধ্যে হতাশা আরও বাড়ে। অদৃশ্য কারণে নির্বাচন আরও এক মাস পিছিয়ে দেয়া হয়।

এদিকে, নির্বাহী কমিটির বিভিন্ন কার্যক্রম নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ ও হতাশা থাকলেও আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সদস্যরা চান সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব; যার মাধ্যমে উত্তরা প্রেসক্লাব একটি আধুনিক, আদর্শ ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে উঠবে।

উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম কবিরকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন— এবিপি আনন্দ টেলিভিশনের বাংলাদেশ করেসপন্ডেন্ট জুয়েল আনান, দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক এ বি এম মনিরুজ্জামান, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক স্টাফ রিপোর্টার এস এম মনির হোসেন জীবন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২০ জুনের মধ্যে উত্তরা প্রেসক্লাবের নির্বাচন

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত