পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু যথাযথ নিয়মে জবাই এবং জবাইকৃত পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৩ মে) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।
চামড়ার গুণগত মান রক্ষা, অপচয় রোধ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানি সম্পন্ন করা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন মোঃ আবদুল্লাহ আল মাসুম, উপ-ব্যবস্থাপক, কুমিল্লা জেলা বিসিক কার্যালয়।, ডাঃ আতিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
অনুষ্ঠানে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের সঠিক পদ্ধতি নিয়ে আরও বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জনি পাল এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। বক্তারা কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই এবং পরবর্তী সময়ে চামড়ার সঠিক রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উক্ত প্রশিক্ষণে বুড়িচং উপজেলার ২৭টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে চামড়ার গুণগত মান রক্ষা করা সম্ভব হবে এবং চামড়া শিল্পের অপচয় অনেকটাই রোধ করা যাবে।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন