নজর বিডি
আপডেট : সোমবার, ২৫ মে ২০২৬

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় বিশেষ সুবিধা

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা

ঢাকা, সোমবার (২৫ মে ২০২৬):

প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গণপরিবহনে বিশেষ ভাড়া সুবিধা চালু করেছে সরকার। সোমবার রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন-এ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নতুন এ উদ্যোগের আওতায় ঢাকা মেট্রোরেল ও আন্তনগর ট্রেনে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা ভাড়ায় ছাড় পাবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীরা একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় সুবিধা পাবেন।

প্রবীণদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখিয়ে এ সুবিধা গ্রহণ করা যাবে।

এদিকে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রবীণ যাত্রীরা অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যম থেকেই ২৫ শতাংশ ছাড়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কেনার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে বয়স যাচাই করা হবে।

এছাড়া প্রতিবন্ধী যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ভাড়া ছাড় বহাল থাকবে। পাশাপাশি সব শীতাতপনিয়ন্ত্রিত শ্রেণিতে নতুন করে ২৫ শতাংশ ছাড় কার্যকর করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও যাত্রীবান্ধব করে তুলবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় বিশেষ সুবিধা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা

ঢাকা, সোমবার (২৫ মে ২০২৬):

প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গণপরিবহনে বিশেষ ভাড়া সুবিধা চালু করেছে সরকার। সোমবার রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশন-এ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নতুন এ উদ্যোগের আওতায় ঢাকা মেট্রোরেল ও আন্তনগর ট্রেনে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা ভাড়ায় ছাড় পাবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীরা একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় সুবিধা পাবেন।

প্রবীণদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখিয়ে এ সুবিধা গ্রহণ করা যাবে।

এদিকে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রবীণ যাত্রীরা অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যম থেকেই ২৫ শতাংশ ছাড়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কেনার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে বয়স যাচাই করা হবে।

এছাড়া প্রতিবন্ধী যাত্রীদের জন্য আন্তনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ভাড়া ছাড় বহাল থাকবে। পাশাপাশি সব শীতাতপনিয়ন্ত্রিত শ্রেণিতে নতুন করে ২৫ শতাংশ ছাড় কার্যকর করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও যাত্রীবান্ধব করে তুলবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত