আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শামীমা পারভীন।
দুপুরে আশুলিয়া এলাকার সড়ক ও মহাসড়ক পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ঈদকে সামনে রেখে যানজটপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গেও বৈঠক করা হয়েছে।
তিনি আরও জানান, বিশেষ করে পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ থেকে শুরু হয়েছে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি। দুপুরে বিভিন্ন শিল্পকারখানায় ছুটি ঘোষণার পর ধীরে ধীরে সড়কে যাত্রীদের উপস্থিতি বাড়তে দেখা যায়। তবে এখন পর্যন্ত সড়ক ও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বা বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন