নজর বিডি

মেসি ভক্তদের জন্য স্বস্তির খবর: গুরুতর চোট নেই, জানাল ইন্টার মায়ামি

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এমন সময়ে ক্লাবের হয়ে খেলতে গিয়ে লিওনেল মেসির চোট পাওয়ার খবরে ফুটবল বিশ্বে চরম উদ্বেগ তৈরি হয়েছিল। 

আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে অধিনায়ককে পাওয়া যাবে কি না, তা নিয়ে জেগেছিল বড় শঙ্কা। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে দিয়ে স্বস্তির খবর দিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামি এবং মেডিকেল রিপোর্ট।

গতকাল সোমবার ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল পরীক্ষায় মেসির শরীরে কোনো গুরুতর চোট ধরা পড়েনি। তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কেবল মাংসপেশির টান বা ক্লান্তিজনিত সমস্যা (ওভারলোড) রয়েছে।

এর আগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলে জয়ের ম্যাচে খেলার ৭৩তম মিনিটে বাঁ ঊরু চেপে ধরে মাঠ ছাড়েন মেসি। মাঠ থেকে তিনি সরাসরি লকার রুমে চলে গেলে চোটের গভীরতা নিয়ে গুঞ্জন শুরু হয়।

মায়ামি তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায়, "সোমবার আরও কিছু বিশদ মেডিকেল পরীক্ষার পর প্রাথমিক রোগ নির্ণয়ে দেখা গেছে যে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তির সাথে অতিরিক্ত চাপ বা ওভারলোডের সংযোগ রয়েছে।" তবে আর্জেন্টাইন এই খুদে জাদুকর কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সেই সুনির্দিষ্ট সময়সীমা জানায়নি মেজর লিগ সকারের (MLS) এই ক্লাবটি। তারা জানিয়েছে, "শারীরিক কর্মকাণ্ডে তার ফিরে আসার সময়সীমা মূলত তার ক্লিনিকাল ও কার্যকারিতার অগ্রগতির ওপর নির্ভর করবে।"

এদিকে বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও মেসির ভক্তদের আশ্বস্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে তিনি নিশ্চিত করেন, "বিশ্বকাপের আগে লিওনেল মেসি কেবল কিছুটা অস্বস্তিতে ভুগছেন, তবে কোনো গুরুতর চোট পাননি। মেডিকেল টেস্টে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।"

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এর ঠিক পাঁচ দিন পর, অর্থাৎ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে আলবিসেলেস্তেরা।

বিষয় : নজরবিডি সংবাদ লিওনেল মেসি, ইন্টার মায়ামি, আর্জেন্টিনা, ফুটবল বিশ্বকাপ, মেসির চোট, স্পোর্টস নিউজ, হ্যামস্ট্রিং ইনজুরি Lionel Messi, Inter Miami, Argentina, Football World Cup, Messi Injury Update, Sports News, Hamstring Strain

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেসি ভক্তদের জন্য স্বস্তির খবর: গুরুতর চোট নেই, জানাল ইন্টার মায়ামি

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এমন সময়ে ক্লাবের হয়ে খেলতে গিয়ে লিওনেল মেসির চোট পাওয়ার খবরে ফুটবল বিশ্বে চরম উদ্বেগ তৈরি হয়েছিল। 

আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে অধিনায়ককে পাওয়া যাবে কি না, তা নিয়ে জেগেছিল বড় শঙ্কা। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে দিয়ে স্বস্তির খবর দিয়েছে তার ক্লাব ইন্টার মায়ামি এবং মেডিকেল রিপোর্ট।

গতকাল সোমবার ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল পরীক্ষায় মেসির শরীরে কোনো গুরুতর চোট ধরা পড়েনি। তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কেবল মাংসপেশির টান বা ক্লান্তিজনিত সমস্যা (ওভারলোড) রয়েছে।

এর আগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলে জয়ের ম্যাচে খেলার ৭৩তম মিনিটে বাঁ ঊরু চেপে ধরে মাঠ ছাড়েন মেসি। মাঠ থেকে তিনি সরাসরি লকার রুমে চলে গেলে চোটের গভীরতা নিয়ে গুঞ্জন শুরু হয়।

মায়ামি তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায়, "সোমবার আরও কিছু বিশদ মেডিকেল পরীক্ষার পর প্রাথমিক রোগ নির্ণয়ে দেখা গেছে যে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তির সাথে অতিরিক্ত চাপ বা ওভারলোডের সংযোগ রয়েছে।" তবে আর্জেন্টাইন এই খুদে জাদুকর কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সেই সুনির্দিষ্ট সময়সীমা জানায়নি মেজর লিগ সকারের (MLS) এই ক্লাবটি। তারা জানিয়েছে, "শারীরিক কর্মকাণ্ডে তার ফিরে আসার সময়সীমা মূলত তার ক্লিনিকাল ও কার্যকারিতার অগ্রগতির ওপর নির্ভর করবে।"

এদিকে বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও মেসির ভক্তদের আশ্বস্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে তিনি নিশ্চিত করেন, "বিশ্বকাপের আগে লিওনেল মেসি কেবল কিছুটা অস্বস্তিতে ভুগছেন, তবে কোনো গুরুতর চোট পাননি। মেডিকেল টেস্টে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।"

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এর ঠিক পাঁচ দিন পর, অর্থাৎ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে আলবিসেলেস্তেরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত