আসন্ন পবিত্র ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় তিনটি পৃথক রাষ্ট্রীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৭ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর ঈদ কার্যসূচির বিষয়ে অতিরিক্ত প্রেস সচিব জানান, ঈদের দিন সকাল সাড়ে ৭টায় রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠেয় প্রধান ঈদ জামাতে সাধারণ মুসল্লিদের সাথে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে যাবেন। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার (কবর) জিয়ারত করবেন। এ সময় তিনি মরহুম নেতৃদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। মাজার জিয়ারতের কর্মসূচি শেষ করে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।
এরপর ওই দিন দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী প্রীতিভোজ বা ‘বড়খানা’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, জোয়ান ও আমন্ত্রিত অতিথিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান, ঈদুল আজহা ২০২৬, প্রধানমন্ত্রীর ঈদ কর্মসূচি, জাতীয় ঈদগাহ, জিয়াউর রহমানের মাজার জিয়ারত, খালেদা জিয়ার কবর জিয়ারত, সশস্ত্র বাহিনী বড়খানা, আতিকুর রহমান রুমন, ঢাকা সেনানিবাস PM Tarique Rahman, Eid ul Azha 2026, Prime Minister Eid Schedule, National Eidgah, Ziaur Rahman Mazar, Khaleda Zia Grave, Armed Forces Borokhana, Atiqur Rahman Rumon, Dhaka Cantonment

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় তিনটি পৃথক রাষ্ট্রীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৭ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর ঈদ কার্যসূচির বিষয়ে অতিরিক্ত প্রেস সচিব জানান, ঈদের দিন সকাল সাড়ে ৭টায় রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠেয় প্রধান ঈদ জামাতে সাধারণ মুসল্লিদের সাথে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে যাবেন। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার (কবর) জিয়ারত করবেন। এ সময় তিনি মরহুম নেতৃদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। মাজার জিয়ারতের কর্মসূচি শেষ করে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।
এরপর ওই দিন দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী প্রীতিভোজ বা ‘বড়খানা’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, জোয়ান ও আমন্ত্রিত অতিথিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

আপনার মতামত লিখুন